খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য সামনে রেখে ৫ নভেম্বর খাগড়াছড়িতে ৪৫তম সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়ি টাউন হল থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর ঘুরে টাউন হলে এসে শেষ হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা মঙ্গল কুমার চাকমা। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার, খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান চঞ্চুমিণ চাকমা, সহকারী পুলিশ সুপার রইস উদ্দিন, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আবুল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মহসীন হোসেন তালুকদার, পরিবহন চালক সমবায় সমিতির সভাপতি মনতোষ ধর ও কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম।