খাগড়াছড়িতে থানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় আজ বুধবার সকাল পৌনে সাতটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে থানা, পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার পুড়ে গেছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। থানা, পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার পুড়ে গেছে। তাত্ক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।