খাগড়াছড়িতে দুই মাসের শিশু করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

খাগড়াছড়িতে দুই মাস বয়সী এক শিশু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। শিশুটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশুটির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী। তিনি বলেন, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শিশুটি মাটিরাঙ্গা উপজেলায় ধনিয়া এলাকার খগেন ত্রিপুরার মেয়ে। গত শনিবার জ্বর, কাশি, খিঁচুনি দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

খাগড়াছড়িতে বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে হাসপাতালে করোনা রোগী ভর্তি রয়েছে ৩৬ জন। জেলায় এ পর্যন্ত করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।