খাগড়াছড়িতে ধর্ষকদের শাস্তির দাবিতে মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পোড়াবাড়ী গ্রামের আদিবাসী গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।দুপুরের পর রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুরের জনসংহতি সমিতির কার্যালয় থেকে মিছিল বের করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। বিকেল সাড়ে চারটার দিকে সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহসভাপতি জ্যোতিপ্রভা লারমা।