খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি
খাগড়াছড়ি সদরের আলুটিলা পর্যটন এলাকার বিলাসবহুল হোটেল ইমাং রিসোর্টে কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে কয়েকটি নারী সংগঠন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলনের ব্যানারে নারীনেত্রীরা এই দাবি জানান। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হলে মুমূর্ষু অবস্থায় খাগড়াছড়ির আলুটিলার ইমাং রিসোর্ট থেকে পুলিশ উদ্ধার করে। সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। নারীনেত্রীরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন দুর্বার চ্যানেলের প্রতিনিধি সাহানা বেগম, সিএইচটি ওন খাগড়াছড়ির সভাপতি লালসা চাকমা, ওমেন্স রিসোর্স নেটওয়ার্কের নমিতা চাকমা, রেলি চাকমা ও হাসনা বেগম।