খাগড়াছড়িতে পাঁচ দিন আগে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ দিন আগে নিখোঁজ ব্যবসায়ী মংসাই রাখাইনের (৪৬) লাশ গতকাল শুক্রবার বেলা দুইটায় খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীর পশ্চিমে গহিন অরণ্যের পাহাড়ি ছড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া গ্রামের পশ্চিমে দুর্গম অথৈপাড়ার বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ একটি পাহাড়ি ছড়া থেকে লাশটি উদ্ধার করে।খাগড়াছড়ি সদরের রুইখই চৌধুরীপাড়ার বাসিন্দা ম্রাচং মারমা খাগড়াছড়ি থানায় মংসাই রাখাইনের লাশ শনাক্ত করেন। মংসাই রাখাইন ম্রাচং মারমার মেয়ের জামাই।