খাগড়াছড়িতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিষপানে ইয়াসমিন আক্তার নামে এক বিবাহিতা কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। ওই ছাত্রীর বাবা গতকাল শুক্রবার বিকেলে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিষপান করার পর ইয়াসমিনকে দুপুর সাড়ে ১২টার দিকে দুই যুবক মুমূর্ষু অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে চলে যায়। সারা দিন কেউ তাঁর খোঁজ নেয়নি। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথে তাঁর মৃত্যু হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম হত্যা প্ররোচনায় মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন।