খাগড়াছড়িতে পানিতে ডুবে শিশু ও বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে গত রোববার পানিতে ডুবে একটি শিশু ও গতকাল সোমবার বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন জানান, রোববার বেলা তিনটায় জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় চেঙ্গী নদীতে কয়েক বন্ধুসহ গোসল করার সময় পানিতে ডুবে মারা যায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র দীপ্ত ত্রিপুরা (৮)। প্রতিবেশীরা জানান, প্রচণ্ড গরমের মধ্যে খেলাধুলা শেষে বন্ধুদের নিয়ে চেঙ্গী নদীতে গোসল করতে নামে দীপ্ত। একপর্যায়ে দীপ্ত পানিতে তলিয়ে যায়। পরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। দীপ্তর বাড়ি গঞ্জপাড়ায়। সে খাগড়াছড়ি সদরের ওয়াইডব্লিউসিএ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। এদিকে গতকাল দুপুরে মহালছড়ি উপজেলার চংড়াছড়ি গ্রামে বজ্রপাতে ময়ফুল বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।