খাগড়াছড়িতে প্রতিবন্ধীবিষয়ক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে সমাবেশ ১৯ মার্চ সকালে মাস্টারপাড়া এলাকায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম। উপস্থিত ছিলেন ৩২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক হাসানুজ্জামান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রতিবন্ধী শিশুদের চিকিৎসায় অভিভাবকদের সচেতনতা বাড়ানো ও প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের দেওয়া বিভিন্ন সেবা গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান।