খাগড়াছড়িতে বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি প্রতিষ্ঠান ‘হুয়াঙ বোই ও বা’ (পার্বত্য গ্রন্থ সুহূদ সমিতি) এর উদ্যোগে খাগড়াছড়িতে আট দিনব্যাপী বইমেলা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। স্বল্প পরিসরে হুয়াঙ বোই ও বা ভবন প্রাঙ্গণে আয়োজিত এটি ১২তম বইমেলা।
গতকাল বিকেল চারটায় মেলা আয়োজক কমিটির আহ্বায়ক নেপোলিয়ন চাকমার সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সভায় অতিথি ছিলেন শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা, সমাজসেবক ধীমান খীসা, পেরাছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা প্রমুখ।