গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব সফল করার প্রত্যয় ব্যক্ত করেছে খাগড়াছড়ি বন্ধুসভা। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় খাগড়াছড়ি বন্ধুসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠকের শুরুতে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ইন্টারনেট উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, ইন্টারনেট উৎসবে ছাত্রছাত্রীসহ অভিভাবকদের আগ্রহ সৃষ্টি করে জ্ঞানের বিশাল ভান্ডারে প্রবেশের সুযোগকে উৎসাহ দিতে বন্ধুদের এগিয়ে আসতে হবে।বন্ধুসভার বন্ধুরা খাগড়াছড়ি সরকারি কলেজসহ আশপাশের আরও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট উৎসবের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়।সভায় প্রথম আলোর খাগড়াছড়ি প্রতিনিধি সৈকত দেওয়ান, বন্ধুসভার সহসভাপতি নজরুল ইসলাম, ইরফানুল বাহার, আরিফুল ইসলাম, লাকি চাকমা, লিসা চাকমাসহ আরও অনেকে তাঁদের নিজ নিজ অভিমত ব্যক্ত করেন।১১ অক্টোবর খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব হবে।