খাগড়াছড়িতে বাসের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত,আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার মোড়ে গতকাল শুক্রবার সকাল আটটায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগের এক নেতা নিহত ও অপর এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী ও মো. আবদুল্লাহ চেঙ্গী স্কয়ার মোড় পার হচ্ছিলেন। এ সময় শান্তি পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। তাদের দ্রুত খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক ছাত্রলীগ নেতাকে মৃত ঘোষণা করেন। পরে আহত আবদুল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।