খাগড়াছড়িতে বিএনপির দুই পক্ষের মিছিল ও প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে বিএনপির দুই পক্ষ গতকাল বুধবার পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। সারা দেশে দলীয় নেতা-কর্মীদের ‘গ্রেপ্তার ও নির্যাতন এবং মিথ্যা মামলার’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।স্থানীয় সূত্র জানায়, খাগড়াছড়িতে বিএনপির দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এবং অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরণ দেওয়ান।গতকাল দুপুর ১২টায় ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ বিক্ষোভ মিছিল বের করে। জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা হয়। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, জেলা বিএনপির সহসভাপতি আমিন শরীফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী।অপর পক্ষ সকাল ১০টায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমীরণ দেওয়ানের বাসভবনে প্রতিবাদ সভা হয়। পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান, জেলা তৃণমূল দলের সভাপতি জাফর আহমঞ্চদ তালুকদার প্রমুখ।