খাগড়াছড়িতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে প্রথমবারের মতো বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অলিম্পিয়াডের শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন খাগড়াছড়ি সেনা অঞ্চলের প্রতিনিধি লে. কর্নেল আবরার হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মেজর নাছিরুল ইসলাম, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির নির্বাহী কর্মকর্তা সিরাজদ্দৌলা, খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মহব্বতউল্লাহ প্রমুখ।জেলার ১৫টি উচ্চবিদ্যালয়ের ২৩১ জন এবং ছয়টি কলেজের ২০৩ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নেয়। বিকেলে কলেজের মিলনায়তনে বিজয়ীদের মধ্যে সনদ ও মেডেল তুলে দেওয়া হয়।