খাগড়াছড়িতে বৈসাবি উপলক্ষে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো পার্বত্য অঞ্চলে বসবাসরত ত্রিপুরা, মারমা ও চাকমা জনগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠান ‘বৈসাবি’ উৎসব উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এ উপলক্ষে ৬ এপ্রিল বিকেলে বৈসাবি শোভাযাত্রা উদ্যাপন কমিটির উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈসাবি শোভাযাত্রা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মংসৈপ্রু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও বৈসাবি ক্রীড়া অনুষ্ঠানের আহ্বায়ক জুয়েল চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তরুণ ভট্টাচার্য, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নানসহ খাগড়াছড়ির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক।
আলোচনা সভায় জানানো হয়, ১১ এপ্রিল সকাল সাড়ে সাতটায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সংগঠন ও প্রতিষ্ঠানগুলোকে সাজসজ্জার পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিকেল চারটায় খাগড়াছড়ি টাউন হলে জেলা পরিষদের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।