খাগড়াছড়িতে ভারতীয় তিন নাগরিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতাল থেকে গত বুধবার ভারতীয় তিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ জানায়, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপন সূত্রের ভিত্তিতে চিকিৎসা নিতে আসা আসুম পাঙ্খো, টিংকোই পাঙ্খো ও আলেক্স পাঙ্খোকে গ্রেপ্তার করে। এ সময় তাঁরা নিজেদের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুইলুই পাড়ার বাসিন্দা বলে জানান। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।