খাগড়াছড়িতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভ টিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন অরণ্যে তারুণ্য-এর উদ্যোগে গতকাল বুধবার খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক অংশ নেন। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে পুলিশ মোতায়েনের দাবি জানানো হয়েছে।