খাগড়াছড়িতে মানহানির মামলায় জামিন পেলেন মাহ্ফুজ আনাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি আদালতে মানহানির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। গত বুধবার খাগড়াছড়ির অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রোকেয়া রহমানের আদালতে জামিনের আবেদন করা হয়। 

ডেইলি স্টার সম্পাদকের আইনজীবী নাছির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, মাহ্ফুজ আনাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

গত ১৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা।