খাগড়াছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ম্যালেরিয়াপ্রবণ এলাকা খাগড়াছড়িতে ম্যালেরিয়া রোগের প্রকোপ অনেক কমেছে। সম্প্রতি খাগড়াছড়িতে অনুষ্ঠিত ‘জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম: গণমাধ্যমের সহায়তা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎ সক সঞ্জীব ত্রিপুরা। সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরী বলেন, ম্যালেরিয়া সম্পর্কে মানুষের সচেতনতা থাকলে এই রোগ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।