খাগড়াছড়িতে রাজপুণ্যাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে মং সার্কেলের রাজস্ব আদায়ের উৎসব রাজপুণ্যাহ গতকাল শুক্রবার খাগড়াছড়ির জিরো মাইলস্থ রাজবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর উসৈ সিং। বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রি. জেনারেল কাজী মুহামঞ্চদ শামসুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মাসুদ করিম ও পুলিশ সুপার শেখ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া মং রাজার মা মাধবী লতা চৌধুরী, রাজপরিবারের সদস্যরা, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।