খাগড়াছড়িতে র্যাব ইউনিট স্থাপনের সিদ্ধান্তে ইউপিডিএফের বিবৃতি
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা সচিব চাকমা গতকাল সোমবার এক বিবৃতিতে খাগড়াছড়িতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি ইউনিট স্থাপনের সিদ্ধান্তকে ক্ষমতাসীন সরকারের ফ্যাসিবাদী ও পাহাড়ি জনগণের প্রতি বৈরী মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেছেন।বিবৃতিতে সচিব চাকমা আরও বলেন, সেনাছাউনি সম্প্রসারণ-বৃদ্ধি কিংবা র্যাব মোতায়েন করে পার্বত্য চট্টগ্রামে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। পাহাড়ি জনগণের মন থেকে ভীতি-সন্দেহ দূর করার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোতে পাহাড়ি যুবকদের সম্পৃক্ত করাই হচ্ছে বাস্তবসমঞ্চত। পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় দরকার হচ্ছে পাহাড়ি বাঙালি সমন্বয়ে গঠিত মিশ্র নিরাপত্তা বাহিনী।উল্লেখ্য, গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর খাগড়াছড়ি সফরে এসে বেসামরিক প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় খাগড়াছড়িতে র্যাবের একটি ইউনিট প্রতিষ্ঠার ঘোষণা দেন।