খাগড়াছড়িতে লোকসাহিত্য নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রামের লোকসাহিত্যবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামের লোকসাহিত্য: চাকমা, মারমা ও ত্রিপুরা প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারের সূচনা পর্বে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপপরিচালক সুসময় চাকমা।
সেমিনারের মূল পর্বে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন সুগত চাকমা, চিংলামং চৌধুরী ও প্রভাংশু ত্রিপুরা।
সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আফসার আহমেদ ও কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া।
খাগড়াছড়ি ও রাঙামাটির অনেক সাহিত্যিক ও কবিও সেমিনারে অংশ নেন।