খাগড়াছড়িতে শানে আলম মাটিরাঙ্গায় শামসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি পৌরসভায় মো. শানে আলমকে এবং মাটিরাঙ্গায় মো. শামসুল হককে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গতকাল রোববার সন্ধ্যায় এ মনোনয়ন ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমরা তাঁদের দুজনকে দুই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার
জন্য মনোনয়ন দিয়েছি। কাল তাঁদের নাম কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হবে। সেখান সবকিছু চূড়ান্ত হবে।’
দলীয় সূত্র জানায়, কুজেন্দ্র লাল ত্রিপুরার কদমতলীর বাসভবনে গতকাল বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভা হয়। সভায় মনোনয়নপ্রত্যাশীদের জনপ্রিয়তা, দলের প্রতি আনুগত্যসহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শানে আলমকে খাগড়াছড়ি পৌরসভায় এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হককে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার দলীয় মনোনয়ন দেওয়া হয়।