খাগড়াছড়িতে শান্তিপূর্ণ সড়ক-নৌপথ অবরোধ কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড়ে সহিংস ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য গঠিত কমিটির মেয়াদ আরও চার কর্মদিবস বাড়ানো হয়েছে। এর ফলে তদন্ত কমিটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত কাজ চালিয়ে যাবে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন তদন্তের মেয়াদ বাড়ানোর সত্যতা নিশ্চিত করেন।এদিকে রামগড়ে তিন বাঙালি হত্যার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলায় গতকালের সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। অবরোধের কারণে খাগড়াছড়ি জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী শনিবার এক ঘোষণায় সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান। মানিকছড়ি ও রামগড় উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও এখনো ১৪৪ ধারা জারি রয়েছে।