খাগড়াছড়িতে সংবাদপত্র বিক্রয়কর্মীকে মারধর শাস্তির দাবি
খাগড়াছড়ি শহরের কোর্ট এলাকায় গত বুধবার দুপুরে এক সংবাদপত্র বিক্রয়কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি হকার্স কল্যাণ সমিতি।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো গ্রাহকের কাছে পত্রিকা দিয়ে ফেরার সময় খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকার জনৈক জসীম উদ্দিন বাবুল নামের এক যুবক সংবাদপত্র বিক্রয়কর্মী প্রমোদ কর্মকারের কাছে বিনা মূল্যে পত্রিকা চান। প্রমোদ দিতে অস্বীকার করলে বাবুল তাঁর ওপর হামলা চালান। পরে সহকর্মীদের সহায়তা প্রমোদ খাগড়াছড়ি জেলা হাসপাতালে গিয়ে সেবা নেন। এদিকে এ ঘটনার নিন্দা, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বাবুলের শাস্তির দাবি জানিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি দীলিপ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ।খাগড়াছড়ি হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি লোকমান হোসেন আরিফ, সাধারণ সম্পাদক মো. ইসলাম সুজন, সহসভাপতি তাপস দাশ ও যুগ্ম সম্পাদক হাসান উদ্দীন শিপন এক যুক্ত বিবৃতিতে হামলাকারীর বিচারের দাবি করেন।