খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা সভাপতিসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার খাগড়াছিড়তে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
কর্মসূচির সমর্থনে সকালে জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলের পর বিএনপির নেতা-কর্মীরা জেলা কার্যালয়ে অবস্থান নেন৷
সড়ক অবরোধের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল৷ তবে শহর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটািরচালিত রিকশা ও মোটরসাইকেল চলাচল ছিল স্বাভাবিক।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের ১৫ জন নেতার বিরুদ্ধে গত ১৬ মে রামগড় থানায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়। নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গত ২১ মে জেলা বিএনপি খাগড়াছড়ি জেলায় এই সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে৷