খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি শহরের লক্ষ্মী নারায়ণ মন্দিরে গতকাল বেলা ১১টায় সনাতন ছাত্র-যুব পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন, প্রত্যাবাসন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ এবং পুনর্বাসন-বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য চাইথোঅং মারমা। অনুষ্ঠানে বক্তব্য দেন বিধান কানুনগো, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল কান্তি দেব, রণজিৎ কুমার দে, তমাল দাশ, স্বপন ভট্টাচার্য্য ও প্রভাত তালুকদার।