খাগড়াছড়িতে সাক্ষ্য গ্রহণ শেষ, ২৩ ডিসেম্বর যুক্তি-তর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে ২৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় সাক্ষ্য গ্রহণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ২৩ ডিসেম্বর যুক্তি-তর্ক অনুষ্ঠিত হবে।আদালত সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এর কার্যক্রম শুরু হয় গতকাল সকাল নয়টায়। এদিন সাফাই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাফাই সাক্ষী না থাকায় আদালত আসামিদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেন। অভিযুক্ত ৪৭ জনের মধ্যে ১৫ জন মৌখিকভাবে এবং ২৮ জন লিখিতভাবে বক্তব্য উপস্থাপন করেন। বাকি চারজন আগেই দোষ স্বীকার করে আদালতে অনুকম্পা চেয়েছিলেন। এরপর ২৩ ডিসেম্বর যুক্তি-তর্কের দিন ধার্য করে ওই দিন সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন আদালতের সভাপতি বিডিআরের চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল জাহেদুর রহমান।