খাগড়াছড়িতে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চালবোঝাই ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে গতকাল শনিবার ব্যবসায়ীদের ডাকে আধা বেলা হরতাল ও যানবাহনের শ্রমিকদের ডাকে পূর্ণ দিবস সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।হরতাল চলাকালে সকাল ১০টার দিকে আদালত সড়ক ও শাপলা চত্বর এলাকায় কিছু যুবক একটি মিছিল বের করে। এ ছাড়া আর তেমন কোনো কর্মকাণ্ড লক্ষ করা যায়নি। যানবাহনের শ্রমিকদের ডাকা পূর্ণ দিবস সড়ক অবরোধও মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। জেলার পানছড়ি ও দীঘিনালা থেকেও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।শুক্রবার সন্ধ্যায় পানছড়ি থেকে খাগড়াছড়িতে আসার পথে খাগড়াছড়ি সদরের শিবমন্দির এলাকায় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে চালবোঝাই একটি ট্রাক জ্বালিয়ে দেয়। এতে ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়। এর প্রতিবাদে খাগড়াছড়ির ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকেরা গতকাল ওই কর্মসূচি দেন।