খাগড়াছড়িতে হোটেল মালিককে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির আলুটিলায় সন্ত্রাসীরা এক হোটেল মালিককে কুপিয়ে হত্যা করেছে। গতকাল রোববার সকালে জেলা শহর থেকে বাজার করে মোটরসাইকেলে হোটেলে ফেরার পথে তিনি ওই হামলার শিকার হন। নিহত ব্যক্তির নাম আস্থা ত্রিপুরা (৩৮)। তাঁর মালিকানাধীন ইমাং রিসোর্ট আলুটিলা পর্যটন এলাকার ব্যয়বহুল একটি আবাসিক হোটেল। মোটরসাইকেলে আস্থা ত্রিপুরার সঙ্গে থাকা তাঁর কর্মচারী চাঁপা ত্রিপুরার ভাষ্য অনুযায়ী, হোটেলে ফেরার পথে আলুটিলার বিশ নম্বর এলাকায় তিন সন্ত্রাসী প্রথমে তাঁদের মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা একটি দা ছুড়ে মারে। এর আঘাতে আস্থা ত্রিপুরা রাস্তায় লুটিয়ে পড়েন। সন্ত্রাসীরা এগিয়ে এসে আস্থাকে উপর্যুপরি কোপাতে থাকে। আস্থা ত্রিপুরার মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা ঘটনাস্থল ত্যাগ করে।