খাগড়াছড়িতে ৬৬ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পান-ছড়ি ৩০ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রো-হের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ৬৬ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খাগড়াছড়ি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫ গতকাল সোমবার এই রায় দেন।রায়ে তিনজনকে সর্বোচ্চ সাত বছর, একজনকে সাড়ে ছয় বছর ও তিনজনকে ছয় বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। অপর ৫৯ জনকে সাড়ে পাঁচ বছর থেকে চার মাসের সাজা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাত বছর করে সাজা পাওয়া বিজিবি সদস্যরা হলেন, ল্যান্স নায়েক জাহাঙ্গীর হোসাইন, হাবিলদার মনিরুজ্জামান ও হাবিলদার শাহাদাত হোসেন। সাড়ে ছয় বছর কারাদণ্ড দেওয়া হয়েছে সিপাহি ইমরুল হোসাইনকে। ছয় বছর করে সাজা দেওয়া হয় সিপাহি নজরুল ইসলাম, হাবিলদার শহীদুল ইসলাম ও আকরাম আলীকে।সকাল সোয়া ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। ৩৫ মিনিটের মধ্যে রায় ঘোষণা শেষ হয়। রায় ঘোষণা করেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার ও বিশেষ আদালত-১৫-এর বিচারিক প্যানেলের সভাপতি কর্নেল আবু ওহাব মোহাম্মদ হাফিজুল হক।২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে খাগড়াছড়ির পানছড়িসহ বিভিন্ন স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন। পানছড়ির ঘটনায় গত বছরের ২৮ নভেম্বর ৩০ রাইফেলস ব্যাটালিয়নের নায়েক সুবেদার হযরত আলী বিশেষ আদালত-১৫-তে অভিযোগ দায়ের করেন। বিচার চলাকালে ১১ জন জওয়ান তাঁদের দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চান।