খাগড়াছড়িতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
আজ শুক্রবার ভোর ছয়টার দিকে উপজেলার কুমারী এলাকার খাল্যাচরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জানা যায়নি। তবে তিনি ইউপিডিএফের সদস্য বলে জানা গেছে। আহত দুই ব্যক্তি হলেন শান্ত চাকমা (২৫) ও আনন্দ চাকমা (২৯)। তাঁরা সন্তু লারমা-সমর্থিত জেএসএসের কর্মী।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জানান, আহত দুজনকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিকে মানিকছড়িতে নিয়ে আসার চেষ্টা চলছে।