খাগড়াছড়ির উনিপেটুইউর প্রধান এজেন্ট কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণার আশ্রয় নিয়ে গ্রাহকদের কমপক্ষে ৫২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনিপেটুইউর খাগড়াছড়ির প্রধান এজেন্ট আবদুল করিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিম মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিকের আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে গত ৪ জুলাই ইউনিপেটুইউর আবদুল করিমের বিরুদ্ধে খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিমের আমলি আদালতে ‘প্রতারিত ৩২ গ্রাহক সমিতি’র পক্ষে মামলা করেন মো. ইলিয়াছউজ্জামান।মো. ইলিয়াছউজ্জামান জানান, আবদুল করিম ভালো লাভের আশা দিয়ে ৩২ জন গ্রাহকের কাছ থেকে ৫১ লাখ ২৭ হাজার ৭০০ টাকা নিয়েছেন। টাকা নেওয়ার পর থেকে কোনো প্রকার যোগাযোগ করেননি, টাকাও ফেরত দেননি। তাই বাধ্য হয়ে করিমের বিরুদ্ধে তিনি প্রতারণার মামলা করেছেন।