খাগড়াছড়ির তিন উপজেলায় সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির তিন উপজেলা মাটিরাঙ্গা, মানিকছড়ি ও রামগড়ে গতকাল বৃহস্পতিবার গণতান্ত্রিক যুব ফোরামের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সমাবেশে বাধাদানের প্রতিবাদে এবং সংগঠনটির আটক দুই নেতার মুক্তির দাবিতে এই অবরোধ ডাকা হয়।গতকাল ভোর থেকেই ওই সংগঠন ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা উপজেলাগুলোর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে পিকেটিং শুরু করেন। সকাল সাড়ে নয়টার দিকে অবরোধকারীরা মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলজিইডি বাগান এলাকায় বিকল হয়ে থাকা কলাবোঝাই একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাকটি প্রায় ভস্মীভূত হয়।