খাগড়াছড়ির পৌর মেয়র সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে খাগড়াছড়ি পৌরসভার মেয়র জয়নাল আবেদীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা গত বৃহস্পতিবার পৌরসভার কার্যালয়ে পাঠানো হয়। পৌরসভার কাউন্সিলর এ টি এম রাশেদ উদ্দিন ফ্যাক্স বার্তা পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. হারুন উর রশিদ বিশ্বাস স্বাক্ষরিত ওই বার্তায় জানানো হয়, মেয়র জয়নাল আবেদীনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ এনে ১০ জন কাউন্সিলরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়রকে আগামী তিন দিনের মধ্যে পৌরসভার প্যানেল মেয়র-১-এর কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।