খাগড়াছড়ির ভুয়োছড়িতে আদিবাসী-বাঙালিদের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নে ভুয়োছড়ি সেনা সাবজোন ক্যাম্প প্রাঙ্গণে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে আদিবাসী ও বাঙালিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গুজবে কান না দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা আহ্বান জানান।
গতকাল বুধবার দুপুরে আয়োজিত মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মে. জে. সাব্বির আহমেঞ্চদ, খাগড়াছড়ি অঞ্চলের সেনা কমান্ডার ব্রি. জে. কাজী শামসুল ইসলাম, জেলা প্রশাসক মাসুদ করিম ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহামঞ্চদ শাহজাহান হোসেন এবং জেলার ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার মুরব্বিরা।
খাগড়াছড়ি সদরে গত ১৫ ফেব্রুয়ারি আদিবাসী তরুণী সবিতা চাকমার হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরবর্তী সময় পাহাড়ি-বাঙালি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মে. জে. সাব্বির আহমেঞ্চদ বলেন, এ ধরনের ঘটনা দেশের জন্য বিব্রতকর ও অনভিপ্রেত। তিনি উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পারস্পরিক সহমর্মিতা, সামাজিকভাবে আন্ত সম্পর্কীয় যোগাযোগ বৃদ্ধি এবং অন্যের ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।