খাজনার চেয়ে বাজনাই বেশি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ দেশে ভাদ্র মাসের গরমের সঙ্গে জড়িয়ে আছে রসাল তালের অনুষঙ্গ। এ সময় তাল পাকে বলে ভাদ্রের কড়া রোদকে বলা হয় তালপাকা রোদ। এ সময় পাকা তালের রসসহ তাল দিয়ে তৈরি নানা পদের খাবার বাঙালি সংস্কৃতির অংশ। কিন্তু সেই তালের রস খেতে গিয়ে বাড়তি খরচে তাল হারানোর দশা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মানুষের। কারণ, খাজনার চেয়ে যেন বাজনাই বেশি হয়ে যাচ্ছে।
গত দুই দিন উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া, লাহোর, ঝাপড়া, সোনাখাড়া ইউনিয়নের বাঁশাইলসহ বিভিন্ন গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় এ দশার কথা।
বেতুয়া গ্রামের শাহ আলী বলেন, ‘বাজার থেকে একটি তাল কিনতে লাগে ১৫ থেকে ২৫ টাকা। কিন্তু ১ লিটার দুধ ৪০ টাকা, গুড়ের কেজি ৬৫ টাকা, একটি নারকেল ৮০ টাকা আর অন্য মসলা অন্তত লাগে ৩০ টাকার। আমাদের মতো গরিব মানুষ তাল খেতে গিয়ে বেতাল দশা তৈরি হচ্ছে।’