খাজা জহিরুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মহিম গাঙ্গুলী রোডের বাসিন্দা ভাষাসৈনিক খাজা জহিরুল হক (৮৭) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, চার মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ জোহর নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় রেলওয়ে জামে মসজিদে জানাজা শেষে চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে মাসদাইর সিটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।