খাজা নাজিমউদ্দিনের নাম কলেজ থেকে বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের তৎকালীন গভর্নর খাজা নাজিমউদ্দিনের নামে প্রতিষ্ঠিত মাদারীপুরের ‘সরকারি নাজিমউদ্দিন কলেজ’-এর নাম পরিবর্তন করেছে সরকার। কলেজটির নতুন নামকরণ করা হয়েছে ‘মাদারীপুর সরকারি কলেজ’।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই নাম পরিবর্তন করে গতকাল মঙ্গলবার কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

১৯৪৮ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়।