খাজা মোজাম্মেল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
অনুষ্ঠানে জেলার ৮১টি মাধ্যমিক বিদ্যালয়ের দশম ও অষ্টম শ্রেণির ৩১৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ এবং জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৮৮ জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নূসরাত। বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শারমিন ফেরদৌস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দীন সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামছুল আলম প্রমুখ।