খাজা সলিমউল্লাহ জহির হোসেনের অন্তর্ধান দিবস কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার শহীদ খাজা সলিমউল্লাহ ও তাঁর ছোট ভাই জহির হোসেনের ৪৪তম অন্তর্ধান দিবস আগামীকাল শনিবার, ২ মে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোরআনখানি, শহীদদের বাসভবনে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। এ ছাড়া বাদ আসর দেওভোগ এলাকার সব মসজিদে এবং দেওভোগ মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। শহীদ সলিমউল্লাহর ছেলে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহ তাঁর বাবা ও চাচার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। ১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশের দোসরেরা গভীর রাতে এই দুই ভাইকে নিজ বাসভবন থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁদের কোনো সন্ধান মেলেনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি