প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল রোববার এসএসসি পরীক্ষায় দেরিতে খাতা ও প্রশ্নপত্র দেওয়ার অভিযোগে রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয়কেন্দ্রে অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। জড়িত ছয় শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে জানা গেছে, গতকাল রোববার ওই কেন্দ্রে পদার্থবিজ্ঞান পরীক্ষায় প্রশ্নপত্র ও খাতা পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট পর বিতরণ করা হয়। এতে কেন্দ্রের ১২ নং কক্ষের ৪৬ জন পরীক্ষার্থী সঙ্গে সঙ্গেই এর প্রতিবাদ জানায়। পরে ১৪৮ জন পরীক্ষার্থী সাড়ে তিন ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে।ইউএনও পারভেজ রায়হান জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।