খাতা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের চরাঞ্চলের বেসরকারি ও সরকারি ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের গরিব ১৩ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে খাতা দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে স্থানীয় চরকাশিম উচ্চবিদ্যালয়ের মাঠে এসব খাতা বিতরণ করেন ব্যবসায়ী মো. গিয়াসউদ্দিন গাজী। ওই ব্যক্তির অর্থায়নে এসব খাতা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চরকাশিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক মো. আল-আমীন, চরকাশিম গ্রামের বাসিন্দা রোস্তম সরকার, জসিমউদ্দিন ও এবাদ বকাউল প্রমুখ।