খাতুনগঞ্জের আত্মগোপন করা পাঁচ ব্যবসায়ীর সুরাহার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৪৮ কোটি টাকা দেনা রেখে আত্মগোপন করা চট্টগ্রামের খাতুনগঞ্জের পাঁচ ব্যবসায়ী ভাই প্রতিনিধিদের মাধ্যমে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সঙ্গে বিষয়টি সুরাহার প্রস্তাব দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গেছে।প্রসঙ্গত, ওই পরিমাণ টাকা দেনা রেখে গত মঙ্গলবার থেকে আত্মগোপন করেন খাতুনগঞ্জের দুটি প্রতিষ্ঠানের পাঁচ ব্যবসায়ী ভাই। তাঁরা হলেন মো. সাইফুল ইসলাম চৌধুরী, সাইফুল আজম চৌধুরী, মো. সাইফুদ্দিন চৌধুরী, মো. সাইফুল্লাহ চৌধুরী ও সাইফুল আলম চৌধুরী।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আত্মগোপনে থাকা ব্যবসায়ীদের প্রতিনিধিরা আমাদের আশ্বস্ত করেছেন, আগামী সপ্তাহেই তাঁরা খাতুনগঞ্জে আসবেন। তাঁরা আসার পর সমিতি বিষয়টি মীমাংসা করবে।’