প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক খাদিজা খাতুন (৭৪) গত সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিন বাদ মাগরিব বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর গোরস্থানে দাফন করা হয়৷ আগামী শুক্রবার বাদ মাগরিব তাঁর ছেলের ঢাকার বাসায় (ফ্ল্যাট ১৬৫/এ, রোড ৭, ব্লক সি, বসুন্ধরা আবাসিক এলাকা) দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে৷ এতে আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশ নিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি