খাদিজাকে কেবিনে নেওয়া হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ছাত্রলীগের নেতা বদরুলের হামলায় গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগমকে গতকাল বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিট থেকে কেবিনে নেওয়া হয়েছে। তাঁর বাবা মাশুক মিয়া রাতে প্রথম আলোকে এ কথা বলেন।
মাশুক মিয়া বলেন, গতকাল খাদিজা কম খাবার খেয়েছে। তবে আগের মতোই তাকাচ্ছে। দুপুরের পর চিকিৎসকেরা খাদিজাকে দেখে গেছেন, ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন।
৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের (ডিগ্রি) ছাত্রী খাদিজা এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হলে বদরুল আলম তাঁকে চাপাতি দিয়ে কোপান।