খাদিজার জন্য দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা বেগমের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা। গতকাল জুমার নামাজের পর হজরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে এ দোয়া হয়। এতে জেলা ছাত্রদলের সহসভাপতি চৌধুরী মো. সুহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, নগর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রুমেল শাহসহ বিভিন্ন ওয়ার্ড শাখার নেতা-কর্মীরা অংশ নেন। চৌধুরী মো. সুহেল বলেন, খাদিজার ওপর হামলাকারী ধরা পড়ায় বিচারের নিশ্চয়তা পাওয়া গেছে। কিন্তু খাদিজার জীবন অনিশ্চিত, তাই দোয়া মাহফিল করে তাঁর সুস্থতা কামনা করা হয়েছে।