খাদে পড়ে এক বোন নিহত, অন্যজন নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী গ্রামে ধরলা নদীর পাশে ‘বোমামেশিনে’ পাথর তোলার ফলে সৃষ্ট গভীর খাদে পড়ে আকিমুস সালাতু (১৮) নামের পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীর মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় তাঁর ছোট বোন তাসমি তুহা (১২) নিখোঁজ রয়েছে৷
আকিমুস সালাতু রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী এবং পাটগ্রাম পৌরসভার মির্জাকোর্ট এলাকার পাথর ব্যবসায়ী মাহমুদার রহমানের বড় মেয়ে৷ একই ঘটনায় সালাতুর বান্ধবী সুমাইয়া আক্তার, শানু ও সালাতুর ছোট ভাই শিথিলকে (৬) উদ্ধার করা হয়েছে৷
সুমাইয়া আক্তার বলেন, ‘আমরা হাঁটুপানিতে হাঁটছিলাম৷ কাছে নৌকা দেখে তাতে ওঠার চেষ্টা করি। কিন্তু নৌকার পাশে যে এত গভীর খাদ থাকতে পারে, আমাদের জানা ছিল না। আমরা সবাই একসঙ্গে ডুবতে থাকি।’