খাদেম হত্যায় দুই জামায়াত নেতা ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যা মামলার আসামি দুই জামায়াত নেতার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনোরঞ্জন রায় জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন করেন। 

জামায়াতের ওই দুই নেতা হলেন টেপা মধুপুর ইউনিয়ন জামায়াতের সদস্য মোরশেদ আলী (৩৬) ও শহিদুল ইসলাম (৩৫)। তাঁদের দুজনকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাত ১১টার দিকে কাউনিয়ার টেপা মধুপুর ইউনিয়নের চইতার মোড় এলাকায় দুর্বৃত্তরা খাদেম রহমত আলীকে কুপিয়ে হত্যা করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশের অভিযান চলছে।