প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের অনেক দেশের মধ্যে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্ক রয়েছে। তবে এশিয়া মহাদেশে এ ধরনের নেটওয়ার্ক নেই। ফলে এ অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর খাদ্যনিরাপত্তা চরমভাবে ব্যাহত হচ্ছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান বিভাগের গ্যালারিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আজ রোববার টিএসসি মিলনায়তনে শুরু হতে যাচ্ছে ‘খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ অণুজীববিজ্ঞান: উন্নয়নশীল দেশসমূহের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। এ উপলক্ষেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে অণুজীববিজ্ঞান বিভাগ, বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্ট, বাংলাদেশ একাডেমি অব সায়েন্স এবং বাংলাদেশ-জাপান অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি।